ভ্যান গগের আত্মহত্যার সেই পিস্তল নিলামে

ঊনিশ শতকের শেষের দিকে আত্মহত্যা করেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগ। যে পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছিলেন, সেটি নিলামে উঠছে বলে জানিয়েছে প্যারিসের একটি নিলাম প্রতিষ্ঠান।

তুরস্কের ডেইলি সাবা এক প্রতিবেদনে জানায়, ১৯ জুন পিস্তলটি নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, বেশ চড়া দামের ক্রেতা পাবে অস্ত্রটি।

ভ্যান গগের পিস্তলটি সাত মি.মি. রিভলবার। শিল্পীর আত্মহত্যার পর শিল্প দুনিয়ায় বিখ্যাত হয়ে উঠে অস্ত্রটি। ২০১৬ সালে আমস্টারডামে ভ্যান গগ মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হলে সমালোচনার সৃষ্টি হয়। 

১৯৬০ এর দশকে উত্তর ফ্রান্সের একটি গ্রামের মাঠে পিস্তলটি পাওয়া যায়। তবে ভ্যান গগের আত্মহত্যা এবং এই পিস্তলটিই সেই অস্ত্র কিনা- এ নিয়ে এখনো অনেকে প্রশ্ন তুলেন।

১৮৯০ সালে এখানেই নিজের বুকে গুলি চালান ভ্যান গগ। দুই দিন পর তিনি মারা যান।