কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর মধ্যপাড়া গ্রামে বৈশাখী ঝড়ে গাছচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ঝড়ের সময় নিহতের বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম (৩৮) ৫ সন্তানের জননী ছিলেন।
বুড়িচং থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাজার মসজিদের মোয়াজ্জিন মো. আমজাদ হোসেনের স্ত্রী রোকেয়া বেগম প্রতিবেশী হিরন মিয়ার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঝড়ের কবলে পড়েন। বাড়ির পাশের একটি গাছ ভেঙে রোকেয়া বেগমের ওপর পড়লে মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। রোকেয়া বেগম তিন ছেলে ও ২ মেয়ের জননী।