‘ইন্টার্ন সামিট-২০১৯’-এ বিভিন্ন মেডিকেল কলেজের প্রায় ৩০০ শিক্ষানবিশ চিকিৎসক অংশ নেন। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টির প্রফেসর ড. হাবিবুল্লাহ মিলনায়তনে এ সামিটের আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই দ্য ড্রিমার্স’। অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র দেওয়া হয়। সামিটের আহ্বায়ক ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. ফাতিহা নাসরিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাবি উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডা. রিয়াজউদ্দিন ডেনিস, ডা. আদ্রিতা আফজাল ও ডা. আসাদুজ্জামান নুর, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. করিমুল ইসলাম রাফি, মাইন্ড ম্যাপারস বাংলাদেশের সিনিয়র এক্সিকিউটিভ গৌরি ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন ‘উই দ্য ড্রিমার্স’-এর সিইও কুতুব তারিক।