একক আলোক-চিত্রকলা প্রদর্শনী ‘অন্তর্দর্শন’

২৪ এপ্রিল, বুধবার থেকে চারুকলার জয়নুল গ্যালারিতে শুরু হচ্ছে শিল্পী ও নাট্যকর্মী কাজী আনিসুল হক বরুণের একক আলোক-চিত্রকলা প্রদর্শনী ‘অন্তর্দর্শন’।

আমাদের চারপাশের প্রকৃতি ঘিরে বস্তু এবং বৃক্ষরাজির মধ্যে যেসব আকার এবং আকৃতিগত পরিবর্তন, যা স্বতঃস্ফূর্ত গতিতে চলেছে, সেই সব পরিবর্তনের কোনো না কোনো এক ক্ষুদ্রতম অংশের কোনো এক মুহূর্তের ছবি ক্যামেরার ফ্রেমে আটকে রাখার প্রয়াস তুলে ধরা হয়েছে ‘অন্তর্দর্শন’ শিরোনামের এই প্রদর্শনীতে। স্থিরচিত্রের ফ্রেমে প্রকৃতির আঁকা চিত্রকলাকে দেখানোর প্রত্যাশায় এই ভিন্নধর্মী আয়োজন।

২৪ এপ্রিল বিকেল ৫.৩০ মিনিটে প্রদর্শনী উদ্বোধনে অতিথি হিসেবে থাকবেন ড. সৈয়দ মনজুরুল ইসলাম, নাসির আলী মামুন এবং নিসার হোসেন। প্রদর্শনীটি ৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা  ৭টা পর্যন্ত চলবে।