রাজধানীর মিরপুরে অছিম পরিবহনের বাস চাপায় আতাউল ইসলাম (২৬) নামে এক পথচারী নিহত হওয়ার ছয় মাস পর সেটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১০টায় মিরপুর মডেল থানার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই মো. ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল মো. জসিমকে (২৫) গ্রেপ্তার করে। গত বছরের ১২ অক্টোবর সন্ধ্যায় পল্লবী থানার সাড়ে এগারো বাসস্ট্যান্ডে অছিম পরিবহনের একটি মিনিবাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আতাউল। এ ঘটনায় নিহতের শ্যালক মো. সামিম বাদী হয়ে চালক মো. জসিমের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে পল্লবী থানায় মামলা মামলা করেন।