ঢাকা উত্তরের মেয়রের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ গতকাল বেলা ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ডিএনসিসির নগর ভবনে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক নিয়ে তারা আলোচনা করেন।

ঢাকা শহরকে একটি স্মার্ট, আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলে মেয়র রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান। রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ আগামী ৪-৭ জুলাই মস্কোতে অনুষ্ঠেয় ‘মস্কো আরবান ফোরাম ২০১৯’-এ অংশগ্রহণের জন্য মেয়রকে আমন্ত্রণ জানান।

সৌজন্য সাক্ষাৎকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।