সিলেটের লাক্কাতুরা চা বাগানের সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ৩টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওসমানী বিমানবন্দর থানা পুলিশ এগুলো উদ্ধার করে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) জুয়েল হোসেন জানান, শ্রমিকেরা মাটি কাটার সময় মর্টার শেলগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করেছে। উদ্ধারকৃত মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ওসি জানান।