ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষে অন্নদা উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ ৫-এ এগিয়ে রয়েছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের পাসের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। এসএসসি পরীক্ষায় ৩১২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১১ জন।  জিপিএ ৫ পেয়েছে ১৪২ জন।

বিভিন্ন বিদ্যালয় কর্র্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জেলা শহরের গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ২১২ পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১০ জন। জিপিএ ৫ পেয়েছে ৮৯ জন। শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ১৮৬ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৮১ জন। জিপিএ ৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী। সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩২২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩১৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন পরীক্ষার্থী। বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২২৩ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২১৭ জন পরীক্ষার্থী। জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী।