নাটোরে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৩

নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়া গ্রামে মসজিদের ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন উপজেলার ধামনপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সহকারী কর কমিশনার আরিফ হোসেন ও আকাশ হোসেন এবং বাহারম খানের ছেলে আসাদুল গণি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের অন্তত চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ওই গ্রামের রেজোয়ান খান, শিবলু খান, নজরুল ইসলাম ও মোহন খান। গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে এ সংঘর্ষের ঘটনা ঘটে।