আশুলিয়ার নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জামগড়া শিমুলতলা এলাকার জাহাঙ্গীর মীরের নির্মাণাধীন ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়।
নিহতের নাম নাজমুল হারুন (২০)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গোড়গোড়া গ্রামের নয়েশ মিয়ার ছেলে।
নিহতের সহকর্মী হাসান জানান, প্রতিদিনের মতো গতকাল সকালেও শিমুলতলা এলাকার জাহাঙ্গীর মীরের নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজে যান তারা। দুপুরে ভবনের তিনতলার ছাদের কিনারে একটি বিমের কাজ করছিল হারুন। এ সময় হঠাৎ পা পিছলে সে ভবনের নিচে পড়ে যায়।