ট্রেনে পাথর নিক্ষেপ ও দুর্ঘটনা প্রতিরোধকল্পে সচেতনতামূলক সভা করেছে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি।
সোমবার স্টেশন মাস্টার মতি লা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন, সীতাকুন্ড থানার এসআই হারুনুর রশিদ, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সাংবাদিক লিটন চৌধুরী প্রমুখ।
বক্তারা ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে নানা পদক্ষেপের পাশাপাশি প্রত্যেকে যার যার অবস্থান থেকে জনগনকে সচেতন করার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন স্থানে রেল লাইনের পাশে থাকা ঝুপড়িতে বসবাসকারী পরিবারের ছোট সদস্যদের সচেতন করার বিষয়ে জোর দেন।
বক্তারা বলেন ছোটরা খেলাচ্ছলে ট্রেনে পাথর নিক্ষেপ করে কিন্তু তারা বুঝে না যার গায়ে পাথর পড়ে তার কী ক্ষতি হচ্ছে। তাই এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
তাছাড়া রেল লাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনে অনেকে দুর্ঘটনায় মারা গেছে উল্লেখ করে বক্তারা বলেন, মরে গেলে তার মেধা কোন কাজে আসেনা তাই জীবিত থাকতে মেধার পরিচয় দিতে হবে সবাইকে সাবধানতার সাথে রেল লাইন ব্যবহার করতে হবে।