আড়াইহাজারে কুখ্যাত মুকুল ডাকাতকে গ্রেপ্তারের ৩০ মিনিটের মাথায় হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। এ সময় কয়েকজন পুলিশ আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার রাত ৯টার দিকে আড়াইহাজার থানার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া এলাকায় এএসআই আমিনুল ইসলাম ও কনস্টেবল সাইদুল অভিযান চালিয়ে প্রায় একডজন ডাকাতি মামলার আসামি কুখ্যাত মুকুল ডাকাতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এ সময় হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে আসার সময় তার সহযোগী ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করে মুকুলকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে আসে।