ভালুকা জোনের শিল্প পুলিশের এসপি প্রত্যাহার

ময়মনসিংহের ভালুকা জোনের শিল্প পুলিশের এসপি সোয়েব আহম্মেদকে বুধবার রাতে খুলনা জোনের শিল্প পুলিশে প্রত্যাহার করা হয়েছে।

মোবাইলে ফ্লেক্সিলোডের টাকা না দেওয়াকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সিডস্টোর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ভালুকা জোনের শিল্প পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

এ সময় ব্যবসায়ীরা সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ অন্তত ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

খরব পেয়ে ঘটনাস্থলে ময়মনসিংহের পুলিশ সুপার, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ও ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় বুধবার রাতে শিল্প পুলিশের ভালুকা জোনের পুলিশ সুপার সোয়েব আহম্মেদকে শিল্প পুলিশের খুলনা জোনে প্রত্যাহার করা হয়। এই বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. নুর ন্নবী।