শৈলকুপায় সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার সকালে উপজোলার নাকোইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের জাফর (৪০), রতন জোয়ার্দ্দার (৩৬), মাসুদ রানার স্ত্রী রাজিয়া খাতুন (৩৬)সহ আরও ১২ জন।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, দীর্ঘদিন ওই গ্রামের জোয়াদ আলী ও বশির জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত শুক্রবার রাতে জোয়াদ আলীর সমর্থক জসিমকে মারধর করে বশির জোয়ার্দ্দারের লোকজন।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।