প্রকৌশলী রাজীব হত্যায় ২জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএসসি ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার রাজীবকে অপহরণ করে কুপিয়ে হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

 দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার আবু বক্করের ছেলে খায়রুল বাশার (২৮) ও আড়াইহাজারের পুরিন্দা গ্রামের জাকির হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮)।

 নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন দেশ রূপান্তরকে জানান, ২২ জন সাক্ষীর মধ্যে ১৫জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসকের কুমিল্লার দাউদকান্দি থানার দক্ষিণ পেন্নাই এলাকা থেকে ইঞ্জিনিয়ার গোলাম সরওয়ার রাজীবের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। মূলত সম্পত্তির লোভ ও প্রতিহিংসার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে।