স্যুটকেসে ব্যবসায়ীর মাথা-পা বিহীন লাশ

টাঙ্গাইলে এক ফার্নিচার ব্যবসায়ীর মাথা ও পা বিহীন লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মহর আলী (৪০)। তিনি টাঙ্গাইল পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে।

টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান, সোমবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেসে ভর্তি লাশ দেখে স্থানীয়রা থানায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের চাচাতো ভাই ইয়ারুল ইসলাম জানান, নিহত মহর আলী বেড়াবুচনা বউ বাজারে ফাহিম ফার্নিচার নামে একটি দোকানের মালিক।

ওসি আরও জানান, রোববার বিকেল থেকে মহর আলী নিখোঁজ হন। সকালে কাজিপুর মহিলার মাদ্রাসার পাশে তার লাশ পাওয়া যায়। নিহতের দেহ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন ছিল। মাথা ও পা পাওয়া যায়নি। এ ঘটনায় থানা মামলার প্রস্ততি চলছে।