সানি লিওন যা করেন তা নিয়েই মাতামাতি করেন তার ভক্তরা। ফলে সানি লিওনের নামটাই যেন ভাইরাল ইস্যু।
এবার একটি ছবি শেয়ার করেছেন পর্ণ তারকা থেকে বলিউডে উত্তাপ ছড়ানো এই নায়িকা। আর তাতেই হুমড়ি খেয়ে পড়েছে তার ভক্ত ও অনুরাগীরা। পাশাপাশি ছবিটি নিয়ে চলছে নানারকম বিশ্লেষণ।
মঙ্গলবার সানি লিওন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে সানি লিখেছেন-“কাজ শুরু হওয়ার আগে যখন এভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করতে হয়, তখন আপনাকে যেমন দেখায়”। ব্যাস! এই মন্তব্য ও ছবি ঘিরেই সরব নেটিজেনরা।
কেউ কেউ লিখছেন, এতো অধৈর্য্য হয়ে পড়লে চলবে না। আবার কেউ কেউ কথা বলেছেন সানির পা তুলে বসার ভঙ্গি নিয়েও।
উল্লেখ্য, ২০১২ সালে জিসম-২ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে পর্ণ তারকা সানি লিওনের। এরপর হেটস্টোরি-২, রাগিণী এমএমএস, এক পেহেলী লীলা, মাস্তিজাদে-সহ বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন।