বিয়ে করলেন তাসকিন রহমান

‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান। তার ভক্তদের জন্য সুখবর। বিয়ে করেছেন এই তারকা। গত ১১ জুন তাসকিনের ঢাকার বাসায় আকদ অনুষ্ঠিত হয়। মেয়ে ইতালি প্রবাসী জান্নাত ফেরদৌস। তাসকিন ও জান্নাত দুই দেশের প্রবাসী হলেও এখন বাংলাদেশেই থিতু হয়েছেন। বছরখানেক ধরে তাসকিনের সঙ্গে পরিচয় জান্নাতের। তাসকিন বলেন, ‘এটা আমাদের প্রেমের বিয়ে। এক বছর আগে একটা পার্টিতে আমাদের দেখা হয়েছিল। এরপর থেকেই কমবেশি আমাদের কথাবার্তা হতো। কিন্তু তিন মাস ধরে আমরা নতুন সম্পর্কে পৌঁছাই। সিদ্ধান্ত নিই বিয়ের।’ জান্নাত ফেরদৌস নারায়ণগঞ্জের মেয়ে। কিন্তু তার শৈশব- কৈশোরের বড় একটা সময় কেটেছে ইতালিতে। তিনি দেশটির নাগরিক। গত পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশে বসবাস করছেন। তাসকিন জানান, আগামী দেড় মাসের মধ্যে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তিনি। এরপর হানিমুনে যাবেন ইউরোপে। তাসকিন এখন ‘শান’ সিনেমা নিয়ে ব্যস্ত।