রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) গতকাল বুধবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সেবা প্রদানে হয়রানি ও অর্থ আদায়ের প্রমাণ মিলছে। এ সময় এক দালালকে আটক করে পরিচালকের কাছে সোপর্দ করা হয়। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, অভিযোগ আসে পঙ্গু হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে সেবাপ্রার্থীরা অসহায় হয়ে পড়েছে। রোগীদের থেকে বাড়তি অর্থ আদায় করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে অভিযান চালানো হয়।