বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান ড. কামালের

বন্যার্ত মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে তার চেম্বারে গণফোরামের এক জরুরি সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ড. কামাল হোসেন বন্যায় শিশু মৃত্যুসহ জানমালের ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করেন। এছাড়া সভায় বন্যাদুর্গত মানুষের প্রতি সরকারের অবহেলা, উদাসীনতা এবং সুষ্ঠু ত্রাণ বিতরণে বিলম্ব ও অনিয়মের অভিযোগ করা হয়। গণফোরাম ত্রাণ নিয়ে রংপুরে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে বলে সভায় জানানো হয়। সভায় গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সভাপতি পরিষদ সদস্য আমসা আ আমিন, মহসিন রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।