ঢাকাই ছবির নতুন ক্রেজ সিয়াম আহমেদ। ১৫ জুলাই থেকে তিনি শুরু করেছেন তার নতুন ছবি ‘বিশ্ব সুন্দরী’র কাজ। নরসিংদীর শিবপুর এলাকায় চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবির কাজ চলছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পরী মনি।
এদিকে শুটিং চলাকালে সিয়ামকে এক নজর দেখতে ভিড় জমান তার ভক্তরা। সেই এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে ভিড় জমান সাধারণ মানুষরাও।
সিয়ামের ফেসবুক ওয়ালে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গেটের বাইরে প্রচুর মানুষের ভিড়। সবাই সিয়াম আহমেদকে এক নজর দেখতে এসেছেন। সিয়াম বেরিয়ে এলেন ভেতর থেকে তারপর ঘুরে ঘুরে ভক্তদের মনোবাসনা পূরণ করলেন। কাউকে দিলেন অটোগ্রাফ, হাত মেলালেন ভক্তদের সঙ্গে। কিন্তু এত মানুষের ভিড় যেখানে তিনি সবার সঙ্গে হাত মেলানোর সুযোগ পাননি। কেউ কেউ ভিড় ঠেলে সেলফি তোলারও চেষ্টা করছে। যারা সেলফি নিতে পারছে না তারা নিজেদের ফোনেই সিয়ামের ছবি তুলছে।
‘বিশ্ব সুন্দরী’ ছবিতে সিয়াম-পরী মনি ছাড়াও আরও অভিনয় করেছেন চম্পা, পরীমনি, আনন্দ খালেদ, সীমান্তসহ অনেকেই।