নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কের বসুন্ধরা কয়েল কারখানার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় শনাক্ত করতে লাশ পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি(তদন্ত) সেলিম মিয়া, ওসি (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন ও এসআই জয়নাল আবেদীন। ঘটনাস্থলে রক্ত পড়ে রয়েছে। লাশে একাধিক আঘাতের দাগ রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছে। পরনের গেঞ্জি ছেড়া। ধারণা করা হচ্ছে খুনিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়েছে।
ওসি (তদন্ত) সিলেম মিয়া জানান, সোমবার দিবাগত গভীর রাতের যে কোনো সময় কে বা কারা তাকে হত্যা করে লাশ সড়কের উপর ফেলে রেখেছে। কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে।