চন্দনাইশে আহমদ ছফা স্মরণসভা কাল

প্রথাবিরোধী ও সব্যসাচী লেখক আহমদ ছফার ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মারক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সাহিত্যিক আহমদ ছফা স্মরণসভা পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।