গত দু’দিনে নার্স ও শিশুসহ আরও ৯জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে গত ৪ দিনে খাগড়াছড়িতে মোট ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। যাদের মধ্যে ১১জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। বাকি ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
মূলত খিংখিং নামের ৫ বছরের এক শিশু ছাড়া বাকি সবাই ঢাকা থেকে জ্বর নিয়ে খাগড়াছড়িতে ফিরে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার নয়নময় ত্রিপুরা বলেন, ‘ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র খোলা হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের তারা যত্নসহকারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।