সাভারে পৃথক ঘটনায় অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়কসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে নয়ারহাট, বিরুলিয়া বাগ্নিবাড়ি ও গতকাল রবিবার ভোরে তেঁতোলঝোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন প-িত (৩৮), তার সহযোগী মিলন মাহমুদ (২৫), বিরুলিয়ার আলমগীর হোসেন (২৮), বাবুল মিয়া (৩২) ঠাকুরগাঁওয়ের বালিয়াকান্দির হামিদ (৩৮) ও জাহাঙ্গীর আলম (৪৫)।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম সুমন বলেন, পাথালিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সুমন প-িত ও তার সহযোগী মিলন মাহমুদকে আটক করার সময় ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, রাজনৈতিক পদ ব্যবহার করে যুবলীগ নেতা সুমন প-িত এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে মাদকের ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।