গাজীপুরের ভাওয়াল মির্জাপুর বহুরিয়াচালা এলাকায় গরুচোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের ব্যবহৃত ট্রাকটি অগ্নিসংযোগ করা হয়। জয়দেবপুর থানার এসআই মো. জামাল উদ্দিন জানান, সোমবার রাত পৌনে ৩টার দিকে ৯ ব্যক্তি একটি ট্রাকে করে ভাওয়াল মির্জাপুর বহুরিয়াচালা এলাকায় যায়। পরে তাদের গতিবিধি সন্দেহজনক হলে এলাকাবাসী তাদের পরিচয় জানতে চায়। এ সময় ট্রাকে থাকা লোকজন দৌড়ে পালাতে থাকে। পরে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।