অপহরণের ছয় দিন পর চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তা জাহিদুল ইসলামকে (৩৫) উদ্ধার করেছে র্যাব। গত মঙ্গলবার রাত ১২টার দিকে খুলনার দিঘিলিয়া উপজেলার সোনাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় আবদুল রাকিব (৩৭) নামে অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি খুলনার দৌলতপুর উপজেলার মধ্যডাঙ্গা গ্রামে।
র্যাব জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুকিয়া চাঁদপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম ১ আগস্ট সকালে খুলনা থেকে অপহৃত হন। এর দুদিন পর অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। গত মঙ্গলবার বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।