নীলফামারীর ডিমলায় সিলিং ফ্যানের সুইচ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ধনীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের দিলীপ ইসলাম (৪৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৪০)।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, দুপুরে নিজ বাড়ির শোবার ঘরের সিলিং ফ্যানের সুইচ মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।