ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কবিতা লিখেছেন।
বৃহস্পতিবার এ কবিতা লেখেন তৃণমূল নেত্রী। এর আগে কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে যে কায়দায় গ্রেপ্তার করেছে ভারতের সিবিআই, তার নিন্দা করেন মমতা।
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের কণ্ঠ নরেন্দ্র মোদী সরকার রোধ করছে বলেও কবিতায় অভিযোগ আছে। কবিতার কোথাও বিজেপি বা কেন্দ্রীয় সরকারের নাম উল্লেখ করেননি। তবে বুঝতে অসুবিধে হচ্ছে না ইঙ্গিত কোন দিকে।
ঠিকানা
গণতন্ত্রের ঠিকানা?
চেনা যাচ্ছে না।
দেশের ইতিহাস
বোঝা যাচ্ছে না।
সংবাদ জগত
কথা বলছে না।
কাক কা-কা ডাকছে না।
চড়ুই পাখি ধান খাচ্ছে না।
বিচারের কুশল কলেবর?
অসম্মানের উঠেছে ঝড়!
এ ঝড় কেন থামছে না?
অধিকারগুলো বস্তা ভর্তি-
প্রতিবাদীরাও কারাগারে বন্দি।
ফ্যাসিজম কাউকে মানে না,
পাচ্ছি না খুঁজে
আমার ঠিকানা?
সবটাই জানা
তবু অজানা।
সীমার মাঝে নেই অসীম সীমানা
ভালো আছি তবু
মনকে সান্ত্বনা?
হৃদয় ঠিকানা জানিয়ে দাও না।
খবর জি নিউজ।