খাগড়াছড়িতে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ির পানছড়িতে ভিমরুলের কামড়ের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আরিফ হোসেন (৭)। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রথম শ্রেণিতে পড়ুয়া আরিফ হোসেন মোল্লাপাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে আরিফকে ভিমরুল কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

আরিফ মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামত রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’