ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামে বিষধর সাপের কামড়ে ভানুমতি বিশ্বাস (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ভানুমতি ওই উপজেলার রূপদাহ গ্রামের জয়গোপাল বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় জানান, ভানুমতি প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে বিষধর সাপ তাকে কামড় দেন। ভানুমতির চিৎকারে পরিবারের লোকজন ঘরের ভেতর এসে সাপ দেখতে পান।
পরে তাকে উদ্ধার করে রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।