সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী

হাওরাঞ্চলে আরও ৫০০ কোটি টাকার প্রকল্প

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার জন্য বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। নলকূপ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের জন্য আরও ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যা হাওরাঞ্চলের বাস্তবায়িত হবে।

গতকাল শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রথম পর্যায়ের নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ।