চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলাম ওরফে জহির মাঝিকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জহির উপজেলার বরুমচড়া গ্রামের কালু মিয়া ওরফে কালাইয়ার ছেলে।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, গ্রেপ্তার জহির মাঝির বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া জহির তিন মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।