প্রতারণার অভিযোগ

আদিতমারীতে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চাকরি দেওয়ার নামে এক নারীর কাছ থেকে টাকা নেওয়ার মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্র নাথ রায়কে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভুক্তভোগী নারীর অভিযোগে ইউএনওর নির্দেশে উপজেলা পরিষদ চত্বর থেকে বিকেলে তাকে আটক করে পুলিশ।

প্রতারণা মামলায় গ্রেপ্তার নগেন্দ্র নাথ রায় উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রমনী কান্ত রায়ের ছেলে। তিনি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত। মামলা সূত্রে জানা গেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে নীলফামারী সদর উপজেলার দোলুয়া দোগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিন মিয়ার স্ত্রী জ্যোতি বেগমের কাছ থেকে দুই কিস্তিতে ৫ লাখ ৭০ হাজার টাকা নেন নগেন্দ্রনাথ রায়।