নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বুধবার খায়রুল আনম চৌধুরী সভাপতি ও একরামুল করিম চৌধুরী সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন।
সপ্তাহ ধরে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতার শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তিনি নেতাকর্মী ও কাউন্সিলরদের চোখের ভাষা, আবেগের ভাষা বুঝতে পেরে দলীয় সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
তারপর তিনি অধ্যক্ষ খায়রুল আনমকে সভাপতি ও একরামুল করিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
এরপরে তিনি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন।