ডিআরইউ নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে নিজ নিজ সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সভাপতি পদে চারজন, সহ-সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুজন।

আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামীকাল শুক্রবার বিকেলে খসড়া প্রার্থী তালিকা টাঙানো হবে। ২৩ নভেম্বর শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ২৪ নভেম্বর রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা টাঙানো হবে। ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।