বালিয়াটী ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ শোভাযাত্রা

সাটুরিয়া উপজেলার বালিয়াটী ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের উদ্বুদ্ধকরণ মূলক এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শতবর্ষ উদ্যাপন কমিটির উদ্যোগে র‌্যালিটি গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়। বালিয়াটী জমিদার বাড়ি সড়ক হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিতে বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আছালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গির আলম, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

বালিয়াটী ইউনিয়ন চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালে শতবর্ষ পূর্ণ হলো। এ শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুরোনো শিক্ষার্থীদের নিয়ে এক উদ্যাপন কমিটি করা হয়েছে।