ছয়টি বই নিয়ে ‘ইন্টারভিউ সিরিজ’ প্রকাশিত

অনলাইন প্ল্যাটফর্ম বাছবিচার ও প্রিন্ট পোয়েট্রি পাবলিকেশন থেকে এই নভেম্বরেই প্রকাশ হয়েছে ‘ইন্টারভিউ সিরিজ’। এবারের ছয়টি কিস্তিতে স্থান পেয়েছে ছয়জন বিখ্যাত লেখক-কবি।

আর্নেস্ট হেমিংওয়ে, পাবলো নেরুদা, টিএস এলিয়ট, ইতালো কালভিনো, ওরহান পামুক ও হারুকি মুরাকামির সাক্ষাৎকারগুলো অনুবাদ করেছেন কে এম রাকিব, তুহিন খান, তৌকির হোসেন, মঈন উদ্দিন, ইমরুল হাসান ও তানভীর হোসেন।

নামকরা সাহিত্য-পত্রিকা দ্য প্যারিস রিভিউতে ‘দ্য আর্ট অব ফিকশন’ ও ‘দ্য আর্ট অব পোয়েট্রি’ শিরোনামে এই ইন্টারভিউগুলো ছাপা হয়। বইগুলোতে লেখকেরা সাহিত্য, রাজনীতি, দর্শন বিষয়ে মতামতের বাইরে নিজেদের লেখালেখির নানান কৌশল বিষয়ে বিস্তারিত কথা বলেছেন।

প্রিন্ট পোয়েট্রির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৩২ থেকে ৪০, আর দাম ১০০ টাকা করে। সিরিজটির পরিবেশক শাহবাগের আজিজ সুপার মার্কেটের জনান্তিক। এ ছাড়া ০১৮২২৩০৯৩০৭ নম্বরে টাকা বিকাশ করার পরে ঠিকানা মেসেজ করে সরাসরি বই সংগ্রহ করা যাবে।

ইন্টারভিউ সিরিজ সম্পর্কে আরও জানতে ক্লিক করুন ফেসবুক পেজে।