সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানুই গ্রামে নদীর ওপর নির্মাণাধীন সেতু ও সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ও শিশু শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে রমজান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আবু মুছা, ফজর আলী, শাহজাহান মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ থেকে বিনানুই বাজার হয়ে গয়হাটা বাজার পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক ও বিনানুই নদীর ওপর ৫২ মিটার আরসিসি গার্ডার ব্রিজটির নির্মাণকাজ ৩ বছর আগে শুরু করা হয়।