লক্ষ্মীপুরে অপহৃত ৪ জেলে উদ্ধার আটক ৩

লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে অপহরণের পর ৪ জেলের কাছে মুক্তিপণ দাবি করা ৩ জলদস্যুকে আটক করেছে নৌ-পুলিশ। অপহৃত জেলেদের উদ্ধার করা হয়েছে। এ সময় দস্যুদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে আটকদের থানায় হস্তান্তর করা হয়। এর আগে স্থানীয় চর মেঘা থেকে অপহৃত জেলেদের উদ্ধার ও দস্যুদের আটক করা হয়। তারা হলো ভোলার বাসিন্দা কামাল, জাকির ও শিপন।

সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, দুপুরে কমলনগরের মতিরহাট এলাকা থেকে মাছ ধরার একটি ট্রলার আটকে চার জেলেকে অপহরণ করে দস্যুরা তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।