গোপালগঞ্জে কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মোল্যা (৪২) নামে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুবৃ©ত্তরা। গতকাল শনিবার ভোররাতে কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফিরোজ মোল্যা কাশিয়ানী উপজেলার চর পিঙ্গলীয়া গ্রামের মৃত আলেব মোল্যার ছেলে।

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, শনিবার ভোররাতে ফিরোজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে ওই মাঠে ফিরোজ মোল্যার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহতের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।