টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাসানীর মাজারের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন মাভাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে একে একে ভাসানী পরিবারবর্গ ও ভাসানী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে মাজারে শ্রদ্ধা জানায়। সবশেষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।