লাউয়াছড়ায় ১৩টি বন্যপ্রাণী অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিভিন্ন প্রজাতির ১৩টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এ সময় একটি বটবৃক্ষ রোপণ করেন বন ও পরিবেশ জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীগুলো অবমুক্ত করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা আবদুল ওয়াদুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেবসহ বন বিভাগের কর্মকর্তারা।

অবমুক্ত করা প্রাণীর মধ্যে রয়েছে সোনালি বিড়াল, অজগর, লজ্জাবতী বানর, বন বিড়াল, মেছোবাঘ এবং বিভিন্ন প্রজাতির ৬টি পাখি।