নতুন সঙ্গীতে রুস্কিনী

ভাঙতে চলেছে দেব-রুস্কিনী  জুটি। পছন্দের সহ-অভিনেতা খুঁজে পেয়েছেন এই নায়িকা। আপাতত তার সঙ্গেই জুটি বাঁধছেন পরের সিনেমায়।

কলকাতার এই সময় জানায়, দেব ছাড়াও অন্য নায়কের সঙ্গে কাজ করতে চানÑ এ কথা আগেই বলেছিলেন রুস্কিনী  মৈত্র।

সামনে ‘সুইজারল্যান্ড’ নামের সিনেমায় অভিনয় করছেন তিনি। বিপরীতে আছেন আবির চট্টোপাধ্যায়। এই নায়কের ‘অসুর’ মুক্তি পাওয়ার পর শুরু হবে এই সিনেমার শুটিং।

এর আগে রু´িনীর যাবতীয় সিনেমা ছিল দেবের প্রযোজনা সংস্থা থেকেই। জিতের সঙ্গে দুটি সিনেমার প্রস্তাব পেলেও দেবের সঙ্গে অভিনয়ের কারণে ফিরিয়ে দেন। এবার আবিরের সঙ্গে জুটি গড়ছেন।

নামী মডেল হিসেবেই পরিচিত রু´িনী। একসময় বলিউডের অফারও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরে অবশ্য দেবই তাকে রাজি করান অভিনয়ে আসার জন্য।

অবশ্য টালিউডে এখন সব পুরনো জুটি ভেঙেই নতুন নতুন জুটি তৈরি হচ্ছে। সামনের বছরেই আসছে মিমি-অনির্বাণের ‘ড্রাকুলা স্যার’। আসছে ঋতাভরী-সোহমের ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’। আর এ বছরের শেষ দিকে তো জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘রবিবার’ দারুণ জমে গেছে।