একুশে বইমেলায় বিদ্যানন্দ প্রকাশনী থেকে বের হচ্ছে কবি জয়ন্ত জিল্লুর মুক্তগদ্যের বই ‘আনজুমান’। বইটির প্রচ্ছদ করেছেন কাজী যুবাইর মাহমুদ।
এর আগে কবির তিনটি কাব্যগ্রন্থ ও একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। কবির প্রথম কাব্যগ্রন্থ ‘পৃথিবীর কোথাও রাস্তা দেখি না’ প্রকাশিত হয় ২০১৪ সালে তৃতীয় চোখ প্রকাশনী হতে। ২০১৫ সালে কবির প্রথম গল্পগ্রন্থ ‘ছায়াশরীরের গল্প’ প্রকাশিত হয়। ২০১৭ সালে প্রকাশিত হয় কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ক্যালেন্ডার সিরিজ’। কবির হাতে লেখা কাব্যগ্রন্থ ‘সাকিয়া সিরিজ’ ২০১৮ এর বইমেলায় নিয়ে আসে তাও তৃতীয় চোখ প্রকাশনী।
কবি ব্যক্তিজীবনে আইনপেশার সাথে যুক্ত। পাশাপাশি একটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন৷
কবি জন্মগ্রহণ করেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার জারুলবনিয়া গ্রামে।