বইমেলায় দারবিশের অনুবাদ ‘ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি’

প্রকাশ হতে যাচ্ছে আদিল মাহমুদের অনুবাদ কাব্যগ্রন্থ ‘ফিলিস্তিনি ক্ষতের দিনপঞ্জি।’ গ্রন্থটির মূলত ফিলিস্তিনের জাতীয় কবি ও আরব বিশ্বের কণ্ঠস্বর মাহমুদ দারবিশের বিখ্যাত ও জনপ্রিয় কবিতাগুলোর অনুবাদ।

এবারের অমর একুশে গ্রন্থমেলায় চৈতন্য প্রকাশনী থেকে বের হচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। গায়ের দাম রাখা হয়েছে ২০০ টাকা।

অনুবাদটির প্রসঙ্গে আদিল মাহমুদ জানান, দারবিশের বিখ্যাত ও জনপ্রিয় কবিতাগুলোর অনুবাদ নিয়ে এই বইটি করা হয়েছে। দারবিশের সংগ্রাম, স্বাধীনতা, মুক্তকামী মানুষের ভাষা, ইসরাইল বিদ্বেষ, সেইসঙ্গে তার আবেগ, অনুভূতি ও কাব্যভাব-রস কবিতাগুলোতে চিত্রিত হয়। দারবিশের কবিতা ‘ইয়াওমিয়য়াতু জুরহিন ফিলিস্তিনিয়য়িন’ অবলম্বনে অনুবাদ বইটির নামকরণ করা হয়েছে।

মাদরাসা পড়ুয়া আদিল মাহমুদের জন্ম সিলেটে। চৈতন্য থেকে একই সঙ্গে বের হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘লাওয়ারিশ।’