হাকিমপুরে ইভটিজিংয়ের দায়ে কারাদন্ড

দিনাজপুরের হাকিমপুরে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোর্তুজা (৩০) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার রাতে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রাফিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে কারাদ- দেন। গোলাম মোর্তুজা হাকিমপুরের খট্টা গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি আবদুর রাজ্জাক আকন্দ জানান, গোলাম মোর্তুজা দীর্ঘদিন ধরে রাতে খট্টা গ্রামের বিভিন্ন বাড়িতে জানালা দিয়ে উঁকি দিত। বুধবার রাতে গ্রামের এক বাড়িতে উঁকি দেওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে দুুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়।