ভোলায় সংবাদ সম্মেলন

কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলায় বাড়িতে হামলা ও ভাঙচুর করে জমি দখলের অভিযোগে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকাত হোসেন ও তার সহযোগী সোহেল তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল শুক্রবার বেলা ১১টায় ভোলা প্রেস ক্লাবে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধু চন্দ্র তালুকদারের ছেলে রণজিত তালুকদার ও তার পরিবার এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে রণজিত তালুকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার স্ত্রী শিল্পী রানী।

লিখিত বক্তব্যে তারা জানান, গত বৃহস্পতিবার কাউন্সিলর শওকাত ও সোহেল তালুকদার লোকজন নিয়ে জোরপূর্বক তাদের ঘরবাড়ি ভেঙে দেন।

তবে কাউন্সিলর শওকাত হোসেন বলেন, এসব অভিযোগ অসত্য।