নাটোরে নিখোঁজের ৭ দিন পর হাসান আলী (১০) নামে এক শিশুর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার পাইকরদোল এলাকার একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান আলী একই এলাকার মোজাহার আলীর ছেলে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসান গত রবিবার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফেরেনি। বিকেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। হাসানের নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং করা হয়।
নিখোঁজের ৭ দিন পর গতকাল দুপুরে বাড়ির অদূরে পাইকরদোল কালীবাড়ির পেছনে একটি বাঁশঝাড়ের ভেতরে শিশুর মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে হত্যার কোনো কারণ জানাতে না পারলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।