প্রকাশ হতে যাচ্ছে বিজয় আহমেদের নতুন কাব্যগ্রন্থ ‘আমি ইয়াসিন আমি বোরো ধান’।
বইটি বের করছে বাতিঘরের সহযোগী প্রতিষ্ঠান কবিতাভবন। প্রচ্ছদ করেছেন আরফান আহমেদ।
ফেসবুক পোস্টে বিজয় আহমেদ জানান, এটি তার ৫ম কাব্যগ্রন্থ। পুরো এক বছর ধরে লেখা একটা গ্রন্থ বা একটাই কবিতা।
তিনি বলেন, ‘পাণ্ডুলিপি পড়ে অসাধারণ একটা প্রচ্ছদ করে দিয়েছে আমার বন্ধু আরফান আহমেদ। সুই সুতোয় সেই ড্রয়িং কাপড়ে বুনে দিয়েছেন আরফানের বড়বোন, ঝুমা আপু। এই ঋণ শেষ হওয়ার নয়।’
এর আগে তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে, সার্কাস-তাঁবুর গান, মুচকি হাসির কবিতা, শস্য ও পশুপালনের স্মৃতি এবং কমিকস, ক্যামেরা, ট্রাভেলগ ইত্যাদি।
আরও প্রকাশিত হয় ফিল্মমেকারের ভাষা (যৌথভাবে), বাবলুর অদ্ভুত সাইকেল (কিশোর উপন্যাস), লাল মোরগের ঝুঁটি (কিশোর কবিতা)।
বিজয় আহমেদের জন্ম, ১৬ ডিসেম্বর, ১৯৮৪। ময়মনসিংহের নান্দাইলের বাসিন্দা তিনি। কর্মসূত্রে ঢাকায় থাকেন।